ক্রিকেটার নাসিরের নামে সুগন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার নাসির হোসেনের নামে উইমেন্স ওয়ার্ল্ডের নিয়ে আসা পারফিউম বা সুগন্ধি এনএইচ সিক্সটি নাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারকারা l প্রথম আলো
ক্রিকেটার নাসির হোসেনের নামে উইমেন্স ওয়ার্ল্ডের নিয়ে আসা পারফিউম বা সুগন্ধি এনএইচ সিক্সটি নাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারকারা l প্রথম আলো

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নামে সুগন্ধি এল বাজারে। নাসির হোসেনের নামের আদ্যক্ষর ‘এনএইচ’ ও জাতীয় দলে তাঁর জার্সি নম্বর ৬৯ মিলিয়ে সুগন্ধিটির ব্র্যান্ড নাম রাখা হয়েছে ‘এনএইচ সিক্সটি নাইন’। রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে গত সোমবার এই সুগন্ধি বাজারজাতকরণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এই সুগন্ধি বাজারে এনেছে উইমেন্স ওয়ার্ল্ড কসমেটিকস নামের দেশি একটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে কোনো ক্রীড়াবিদের নামে সুগন্ধি বাজারজাতের ঘটনা এটাই প্রথম।
অনুষ্ঠানে নাসির হোসেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার সাকিব আল হাসানসহ জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
এনএইচ সিক্সটি নাইন নামের এই সুগন্ধির দাম রাখা হয়েছে ১ হাজার ৯৫০ টাকা। এনএইচ ৬৯ সুগন্ধি ছাড়াও এই ব্র্যান্ডের শাওয়ার জেল, বডি লোশন ও ট্রাভেল পারফিউমসহ গিফট সেটের দাম পড়বে ৩ হাজার ৩০০ টাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বলেন, ‘সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ডের সুগন্ধি এনে উইমেন্স ওয়ার্ল্ড একটি সাহসী কাজ করেছে, এ
জন্য তাদের ধন্যবাদ। আমাদের অর্থনীতিও যে এগিয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ।’
নাসির হোসেন বলেন, ‘এনএইচ সিক্সটি নাইন-এর মাধ্যমে ব্যবহারকারীরা একটা সম্পূর্ণ নতুন অনুভূতি পাবেন, এটি ভক্তদের সঙ্গে আমার সম্পৃক্ততা আরও বাড়বে।’