ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের প্রাথমিক চাঁদা উত্তোলনের পর বিনিয়োগ কার্যক্রম শুরু উপলক্ষে সম্প্রতি ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালক ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক সভাপতি মো. শাকিল রিজভী, ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি