ক্রিস্টোফার লাসকা গ্রামীণফোনের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টোফার লাসকা
ক্রিস্টোফার লাসকা

মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রিস্টোফার লাসকা। তিনি বর্তমান চেয়ারম্যান ও গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের গ্রুপ সিইও সিগভে ব্রেক্কের স্থলাভিষিক্ত হলেন।
গ্রামীণফোন গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, গত ২৮ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের ১৭০তম সভায় সদস্যরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন।
ক্রিস্টোফার লাসকা বর্তমানে টেলিনর এশিয়ার বোর্ড গভর্নেন্স অ্যান্ড পার্টনারশিপ রিলেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০০ সালে টেলিনরে যোগ দেন এবং এশিয়া ও ইউরোপে টেলিনরের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০১৬ সালের আগস্টে টেলিনরের এশিয়া কার্যালয়ে যোগদানের আগে তিনি ২০১১ সাল থেকে টেলিনর হাঙ্গেরীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্রিস্টোফার লাসকা নরওয়ের নাগরিক। তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সেন্টার থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।