ক্রেতা খুঁজছে ফোর্বস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস মিডিয়া পুরোপুরি বিক্রি হয়ে যেতে পারে।
ইতিমধ্যে ফোর্বসের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মীদের কাছে এক স্মারকে জানিয়েছেন যে ফোর্বস ম্যাগাজিন ও ওয়েবপোর্টাল ফোর্বস ডটকমে বিনিয়োগের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছে।
জানা গেছে, ক্রেতা খোঁজার জন্য ডয়েস ব্যাংককে ফোর্বসের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কোম্পানি মোট ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করতে আগ্রহী। এর আগে ২০০৬ সালের ৪৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরও মালিকানায় ফোর্বস পরিবারে প্রাধান্য রয়ে গেছে।
প্রেসিডেন্ট পদে সাবেক রিপাবলিকান প্রার্থী স্টিভ ফোর্বস ও তাঁর পরিবার এটির প্রধান মালিক।
ফোর্বস ম্যাগাজিন ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। মুদ্রিত সংস্করণে ব্যবসা সংকট দেখা দেওয়ায় সাম্প্রতিককালে ডিজিটাল সংস্করণে বিশেষভাবে জোর দেওয়া হয়। সূত্র: ইউএসএ টুডে