ক্র্যাবের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক লিমিটেড ক্রেডিট রেটিংয়ের বিষয়ে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। চুক্তিটির আলোকে বেসিক ব্যাংকের ২০১০ সালের ক্রেডিট রেটিংয়ের অবস্থান নির্ণয় করবে ক্র্যাব। বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মন্জুর মোর্শেদ ও ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক এই চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, কোম্পানি সচিব মো. শাহ আলম ভূঁইয়া এবং ক্র্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এইচ এস সোহ্রাওয়ার্দী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।