ক্র্যাবের সপ্তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্র্যাব) সপ্তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশানে এমটিবি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্র্যাবের চেয়ারম্যান ম সাঈদুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ার অনুমোদন করা হয়। বার্ষিক সভার পরে অনুষ্ঠিত ক্র্যাবের পরিচালনা পর্ষদের সভায় ম সাঈদুজ্জামান চেয়ারম্যান ও মোহাম্মদ মতিউল ইসলাম ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।