ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে প্রথম আলো জবসের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে গতকাল শনিবার প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বা ক্রয় ব্যবস্থাপনা-শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রথম আলোর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল কে কানুনগো।কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সাপ্লাই চেইন-বিশেষজ্ঞ ও রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান রেজা মো. শিহাব।কর্মশালায় ক্রয় পরিকল্পনা, ক্রয়ের প্রকারভেদ, ক্রয় আদেশ, সরবরাহকারীর সঙ্গে সমঝোতা ডকুমেন্টেশন, ক্রয় আদেশ বরাদ্দ, বিক্রেতা মূল্যায়ন প্রভৃতি বিষয়ের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক তুলে ধরা হয়।এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়।উল্লেখ্য, প্রথম আলো জবস বিভিন্ন পেশাজীবীদের জন্য বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি।