ক্লথ মার্চেন্টস সমিতির সভাপতি প্রবীর সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীর কুমার সাহা
প্রবীর কুমার সাহা

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসো–সিয়েশনের ২০১৪-১৫ সালের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীর কুমার সাহা।
গত শনিবার ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচনে তিনি নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবদুর রহিম মোল্লা।
এবার সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান মোল্লা, মো. রুমি কাউসার ভুঁইয়া ও মুজিবুর রহমান।
সমিতির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আমির হোসেন বাদশা মিয়া, কৃষ্ণধন সাহা, আবদুর সোবহান, নিজাম মুন্সি, মাহফুজুর রহমান খান, আশফাকুর রহমান, ফারুক আহম্মেদ, সালাউদ্দীন, সুনীল কুমার সাহা, ননী গোপাল সাহা, নজরুল ইসলাম খান, এস এম হেদায়েতুল আলীম, মতিউর রহমান মোল্লা প্রমুখ।