ক্লাব ডিজিটাল কর্মসূচি চালু করল ট্রান্সকম
ট্রান্সকম ডিজিটালের প্রিভিলেজ মেম্বারশিপ প্রোগ্রাম ক্লাব ডিজিটালের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের ঢাকার গুলশান-১-এর আউটলেটে সম্প্রতি এ ক্লাব ডিজিটালের উদ্বোধন করা হয়।ট্রান্সকম লিমিটেডের পরিচালক শাহনাজ রহমান এই প্রিভিলেজ মেম্বারশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের রিজিওনাল প্রধান সন্দ্বীপ বোস উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। ক্লাব ডিজিটাল হচ্ছে একটি প্রিভিলেজ মেম্বারশিপ প্রোগ্রাম। এটি দেশে এ ধরনের প্রথম কর্মসূচি। যেটির উদ্দেশ্য, সদস্যদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে তাঁদের জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করা। এর মধ্যে ট্রান্সকম ডিজিটালের বিভিন্ন প্রমোশনের ওপর বাড়তি ছাড়, অর্জিত রিওয়ার্ড পয়েন্টে নিশ্চিত ক্যাশব্যাক এবং ট্রান্সকম ডিজিটালের যেকোনো আউটলেটে ফার্স্ট ট্র্যাক সার্ভিস ইত্যাদি উল্লেখযোগ্য।এ ছাড়া ট্রান্সকম ডিজিটাল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা প্রি-পেইড কার্ডের মাধ্যমে দেশব্যাপী তিন হাজারেরও বেশি ভিসা আউটলেটে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তি।