ক্ষতিগ্রস্ত নির্ণয়ে তথ্য নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত ছয় সদস্যের বিশেষ স্কিম কমিটি গতকাল প্রথম বৈঠক করেছে। মতিঝিলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বল্প পুঁজি ও প্রান্তিক ঋণ নিয়ে যেসব বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করে প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের খুঁজে বের করার সিদ্ধান্ত হয়। এ জন্য নতুন করে তথ্য সংগ্রহের বিষয়েও কমিটির সদস্যরা একমত পোষণ করেন। গত ২৩ নভেম্বর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি নেওয়াজ হোসেন চৌধুরী, এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ সামাদ, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন।