ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেবে বৈদেশিক ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে এক হাজার ২০০ মার্কিন ডলার বা স্থানীয় মুদ্রায় এক লাখ টাকা করে দেবে ক্রেতা প্রতিষ্ঠান লি অ্যান্ড ফুং গ্রুপ অব কোম্পানি।ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সম্মানীয় চেয়ারম্যান ও হংকংয়ে অবস্থিত লি অ্যান্ড ফুং গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ভিক্টর কে ফুং আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই আশ্বাস দিয়েছেন। এতে তিনি জানান, লি অ্যান্ড ফুং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অর্থনৈতিক সহায়তার সঙ্গে মিল রেখে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেবে ও ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ ছাড়া ফুং ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তহবিল গঠন করবে। আইসিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লি অ্যান্ড ফুং গ্রুপ বাংলাদেশ থেকে বার্ষিক ১০০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করে, যা দিন দিন বাড়ছে।