ক্ষতিপূরণ দেবে প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে তৈরি পোশাক কারখানার নিহত শ্রমিকদের জন্য কিছু ক্ষতিপূরণ দেবে যুক্তরাজ্যের অন্যতম রিটেইলার ও ক্রেতাপ্রতিষ্ঠান প্রাইমার্ক। খবর রয়টার্সের।সাভারের রানা প্লাজার কারখানাগুলোর দুটি প্রাইমার্কের জন্য পোশাক প্রস্তুত করত। রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাহায্য সংস্থা ও শ্রমিক সংঘের স্বীকৃত রূপরেখার মাধ্যমেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রাইমার্ক আরও জানিয়েছে, বেঁচে যাওয়া শ্রমিকদের এবং নিহত শ্রমিকদের পরিবারের লোকজনকে দীর্ঘ মেয়াদে কীভাবে সহায়তা করা যায়, সে জন্য একটি সর্বাত্মক পরিকল্পনা তৈরি করা হচ্ছে।