ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকের পরিবার ও আহত শ্রমিক মিলে ৫৮২ জন ভুক্তভোগীকে ১৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তারপরও আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের চার বছর পূর্ণ হওয়ার দিনে গতকাল বৃহস্পতিবার শ্রমিক সমাবেশে অভিযোগ করা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও আহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেকেই এখনো বঞ্চিত আছেন।

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এই সমাবেশে বক্তারা আরও বলেন, তাজরীনের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, এটি অবহেলাজনিত শ্রমিক হত্যার শামিল। সরকারের ধনিক ও মালিক শ্রেণির প্রতি দুর্বলতার কারণেই শ্রমিকেরা বিচার পাচ্ছেন না। শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক। বক্তব্য দেন ফেডারেশনের সাফিয়া পারভিন, ফারুক খান, আরিফা আক্তার, কবির হোসেন প্রমুখ।