ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণকৃত ২১ হাজার ৯০৬ কোটি টাকার ঋণের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তা খাতে বিতরণ করা হয়েছে ১১ হাজার ১৪৯ কোটি ৯৩ লাখ টাকা। সেই হিসাবে মোট এসএমই ঋণের ৫১ শতাংশ পেয়েছে ক্ষুদ্র উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৯৫ হাজার ৫৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণসুবিধা পেয়েছে। গত বছরের একই সময়কালে এ খাতে বিতরণ হওয়া ঋণের পরিমাণ ছিল নয় হাজার ৬৯২ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ ২০১৪ সালের জানুয়ারি-মার্চ সময়ে ক্ষুদ্র উদ্যোক্তারা বিগত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৪৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ শতাংশ বেশি ঋণ পেয়েছে। চলতি বছর ৪৯ হাজার ৯৭ কোটি ৪৭ লাখ টাকা ক্ষুদ্র উদ্যোক্তা খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ বছর বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতে বিতরণের ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।