ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য রবির নতুন অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ গ্রাহকদের পাশাপাশি এবার ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সুবিধা দিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ‘উদ্যোক্তা’ ও ‘ইজি লোড’ শীর্ষক বান্ডেল অফার চালু করেছে।যেসব ক্ষুদ্র উদ্যোক্তা রবির উদ্যোক্তা ও ইজি লোডের পার্টনার বা অংশীদার হবেন, তাঁরা বাড়তি সঞ্চয়, হ্রাসকৃত মূল্য ও বোনাস/বান্ডেল অফার উপভোগের সুযোগ পাবেন। রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, টাকার সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে বান্ডেল অফারটি বেশি কার্যকর হবে। উদ্যোক্তা ও ইজি লোডের গ্রাহকেরা *৮৪৪৪*৩০# ডায়াল করে ১৫০ টাকায় ৩০০ মিনিট এবং *৮৪৪৪*৭৫# ডায়াল করে ৩০০ টাকায় ৭৫০ মিনিটের বান্ডেল কিনতে পারবেন।তবে এ বান্ডেল মিনিট শুধু রবি থেকে রবি অপারেটরে কল করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মেয়াদ পাঁচ দিন। অফার চলাকালে গ্রাহকেরা ইচ্ছেমতো এ বান্ডেল কিনতে পারবেন। আর ব্যবহার করা বান্ডেল মিনিট ও মেয়াদ জানা যাবে *২২২*৩# ডায়াল করে।