ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণ বিতরণ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকব্যবস্থা থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ গত অর্থবছর ২২ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছর শেষে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে বিতরণ করা মেয়াদি ঋণের পরিমাণ ছিল দুই হাজার ৯৯৯ কোটি ৫৭ লাখ টাকা। আর ২০১৩-১৪ অর্থবছর শেষে এই ঋণ বিতরণ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৯ কোটি ২০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে গত অর্থবছরের চার প্রান্তিকের মধ্যে সর্বশেষ প্রান্তিকেই (এপ্রিল-জুন) সবচেয়ে বেশি পরিমাণ ঋণ এই শিল্প খাতে বিতরণ করা হয়েছে, যার পরিমাণ ৯৬৪ কোটি ৮৫ লাখ টাকা।