ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন পণ্য নিয়ে এল স্ট্যান্ডার্ড চার্টার্ড
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ‘ইসলামিক বিজনেস ইনস্টলমেন্ট’ ও ‘ইসলামিক ফাইন্যান্স অ্যাগেইনস্ট প্রপার্টি’ শীর্ষক দুটি নতুন পণ্য নিয়ে এসেছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন এই পণ্য দুটি প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইসলামিক ও কনজ্যুমার ব্যাংকিংয়ের বৈশ্বিক প্রধান ওয়াসিম আখতার সাইফী; বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় কনজ্যুমার ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান সন্দীপ বোস; এসএমই ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক হাসান ও রশিদ এবং ইসলামিক ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক কামরান সঞ্জয় রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন পণ্য বিজনেস ইনস্টলমেন্ট ফাইন্যান্স গুডস মুরাবাহার ধারণা অনুযায়ী তৈরি করা হয়েছে। আর ইসলামিক ফাইন্যান্স অ্যাগেইনস্ট প্রপার্টি হায়ার পারচেজ পণ্যটি শিরকাত-উল-মুলকের (ডিমিশিং মুশারাকা) ধারণা অনুযায়ী পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।