পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্যাকেজ ঘোষণা করলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে তিনি এসইসির কার্যালয়ে এ ঘোষণা দেন।খায়রুল হোসেন বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রকৃত ক্ষতি পুষিয়ে দিতে একটি বিশেষ স্কিম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে কমিটির প্রধান একটি কমিটি গঠন করা হয়েছে।’ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বিশেষ স্কিমস্বল্প পুঁজি ও মার্জিন ঋণ নিয়ে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগের কারণে প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের স্বার্থ রক্ষার জন্য একটি বিশেষ স্কিম প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। কমিটির অন্যান্য সদস্য হবেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধি, এসইসির একজন প্রতিনিধি, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা। কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য যোগ করতে পারবে। এ কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি পরিপূর্ণ প্রতিবেদন বিবেচনার জন্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেবে।ঘোষিত প্যাকেজে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে স্বল্পমেয়াদি ও এখনই বাস্তবায়নযোগ্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে—১. শেয়ারব্যবসায় নিয়োজিত ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে ব্যাংক প্রদত্ত মূলধন ওই ব্যাংকের এক্সপোজার টু ক্যাপিটাল মার্কেট হিসেবে গণ্য হবে না।২. কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদি ইকুইটি ইনভেস্টমেন্ট ওই ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসেবে গণ্য হবে না।৩. বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ক্ষেত্রে বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন প্রয়োজনীয় কাগজপত্র অথবা দলিলাদি দাখিল সাপেক্ষে দ্রুত প্রেরণের অনুমতি প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। ফলে বিদেশি পোর্টফোলিও ব্যবস্থাপকেরা আরও বেশি তহবিল বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে উত্সাহিত হবেন।৪. বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অনিবাসী (নন রেসিডেন্ট) বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বিদেশি তহবিলের প্রবাহ বৃদ্ধি পাবে।৫. পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ উদ্ভূত কোনো ক্ষতির জন্য প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে গেইন/লস নেট অফ করে প্রভিশন সংরক্ষণ করা যাবে। উল্লেখ্য, আগে শুধু নেট লসকে বিবেচনায় নেওয়া হতো।৬. শেয়ারব্যবসায় নিয়োজিত কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে প্রদত্ত ঋণ সিংগেল বরোয়ার এক্সপোজার লিমিট অতিক্রম করে থাকলে সীমা অতিরিক্ত ঋণ সমন্বয়ের জন্য দুই বছর সময় পাবে (২০১৩ সালে ডিসেম্বর পর্যন্ত)।৭. অর্থমন্ত্রীর পরামর্শে বাণিজ্যিক ব্যাংকগুলো আরও বেশি হারে শেয়ারবাজারে বিনিয়োগ করতে সম্মত হয়েছে।৮. বিমা তহবিলের (লাইফ ও নন লাইফ) বিনিয়োগযোগ্য অর্থ অনতিবিলম্বে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্মত হয়েছে। এ ছাড়া সরকার বিমা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।৯. শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ধারণকৃত শেয়ারের পরিমাণ অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সীমার নিচে রয়েছে। পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে এসইসির কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ওই সীমা সব সময়ের জন্য ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।১০. এতদিন পর্যন্ত পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারিগুলোর তহবিলের ৯৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত সরবরাহ করত প্যারেন্টস কোম্পানিগুলো (ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইনস্যুরেন্স কোম্পানি)। এখন থেকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন ৫১ শতাংশ প্যারেন্টস কোম্পানি থেকে এবং অবশিষ্ট অংশ অন্য যেকোনো তহবিল থেকে নিয়ে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারিগুলো পুঁজি সংগ্রহ করতে পারবে। এতে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারিগুলোর মূলধন বৃদ্ধি পাবে। এবং তারল্যসংকট দীর্ঘমেয়াদে অবসান হবে।প্যাকেজে মধ্যমেয়াদি পদক্ষেপের (তিন মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য) মধ্যে রয়েছে—১. গুজবনির্ভর ও নিউজ সেন্সেটিভ শেয়ারবাজারের পরিবর্তে একটি পূর্ণ সচেতন মূলধন বাজার তৈরির লক্ষ্যে এসইসি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি সার্ভিস উন্মুক্ত করার পদক্ষেপ নেবে। এতে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে ব্রোকারেজ হাউসগুলো পেশাদার দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপক নিয়োগ দিতে বাধ্য হবে।২. ইনভেস্টরস একাডেমিশিয়ান ও পলিসি মেকারদের অ্যাকসেস টু ইনফরমেশন নিশ্চিত করার জন্য এসইসি ইকুইটি রিসার্চ পাবলিকেশন উন্মুক্ত করবে।৩. পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে করপোরেট গভর্নেন্স গাইডলাইন তৈরি করা হবে।৪. মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর নিজস্ব মূলধন বাড়ানোর জন্য এসইসি দ্রুত উপায় উদ্ভাবনের পদক্ষেপ নেবে।দীর্ঘমেয়াদি পদক্ষেপপ্রণোদনা প্যাকেজে দীর্ঘমেয়াদি পদক্ষেপের (চার থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য) মধ্যে রয়েছে—১. পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অ্যাকাউন্টিং এবং অডিটিং ডিসক্লোজারের গুণগত মান উন্নত করার জন্য ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ) প্রণয়ন করা হবে।২. বর্তমান এসইসির ইনসাইডার ট্রেডিং আইন অনেক দুর্বল। এটিকে আরও গভীর এবং কঠোর করা হবে। এতে করে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।৩. আমাদের দেশের ক্ষুদ্র বিনিয়োগকারী রক্ষা আইন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না। উন্নত দেশের আদলে আমাদের এই আইন যুগোপযোগী করা হবে।৪. স্টক এক্সচেঞ্জগুলোর করপোরেট গভর্নেন্স নিশ্চিত করতে আমাদের স্টক এক্সচেঞ্জগুলোকে দ্রুত ডিমিউচুয়ালাইজ করা হবে।৫. মিউচুয়াল ফান্ড সেক্টরকে আরও শক্তিশালী ও বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এসইসি।৬. উন্নত সার্ভিল্যান্স সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে এসইসি পুঁজিবাজারের তদারকি কার্যক্রম জোরদার করবে, যাতে বিনিয়োগকারীরা প্রতারিত না হন।এসইসির চেয়ারম্যানের বক্তব্যবিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার আগে এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁর বক্তব্য নিম্নে তুলে ধরছি—‘পুঁজিবাজার বিকাশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর থেকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী পুঁজিবাজারের জন্য কাজ করে যাচ্ছি। আমরা যোগদান করার পর এখন পর্যন্ত ঘোষিত নীতি ও পুঁজিবাজার-সংক্রান্ত আইনকানুনের বাইরে কোনো সিদ্ধান্ত নিইনি। কোনো অন্যায় দাবি বা অনৈতিক চাপের মুখে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করিনি। সর্বস্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বুক বিল্ডিং পদ্ধতি, প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার নীতিমালা থেকে শুরু করে রাইট ইস্যু রুল ইত্যাদি অনেক পরিবর্তন করেছি।‘বাংলাদেশের পুঁজিবাজার যাতে শিল্প, জ্বালানি, বিদ্যুত্সহ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় তহবিলের একটি অন্যতম উত্স হিসেবে ব্যবহূত হয়, সে জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। যেকোনো সময়ের তুলনায় আমাদের পুঁজিবাজারের আকার অনেক বড়—বিনিয়োগকারীদের সংখ্যা, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা, বাজার মূলধন বা অন্য যেকোনো বিচারেই হোক। আমরা যোগদানের পর গত জুলাই মাসে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় গড়ে প্রতিদিন দেড় হাজার কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। আমরা মনে করি, বাজারে স্থিতিশীলতা আনার জন্য সর্বপ্রথম প্রয়োজন দীর্ঘ মেয়াদে আস্থাহীনতা দূর করা। আর আস্থা নির্ভর করে স্বচ্ছতা, জবাবদিহি, তথ্যপ্রাপ্তির সঠিক মাত্রা, প্রয়োজনীয় তহবিলের সরবরাহ ইত্যাদির ওপর। আর এ জন্য আমরা কয়েকটি বিষয়ে কাজ করছি। যেমন:১. সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন অর্ডিনেন্স ১৯৬৯-এর সংশোধন।২. সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর সংশোধন।৩. প্রয়োজনীয় আইনকানুন প্রণয়ন ও সঠিক প্রয়োগ।৪. মনিটরিং, সুপারভিশন, সার্ভিলেন্স ও এনফোর্সমেন্ট ব্যবস্থা জোরদারকরণ।৫. প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করা।৬. বাজার মূলধনে মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বাড়ানো।৭. ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিকে বাজারে নিয়ে আসার ব্যবস্থা করা।৮. চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য যাতে না হয়, এ জন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করা। নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজারে নিয়ে আসা।৯. নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসা।১০. বিদেশি বিনিয়োগ উত্সাহিত করা এবং এক ইসঙ্গে তাদের কার্যক্রম তদারক করা।১১. বিনিয়োগকারী ও উদ্যোক্তা উভয়ের জন্য লাভজনক পরিবেশ নিশ্চিত করা।’এই বক্তব্যের পরই খায়রুল হোসেন বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।