ক্ষুদ্র বিনিয়োগকারীর সুদ মওকুফের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা বাস্তবায়নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।গতকাল রোববার এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় আগামী ১৪ অক্টোবরের মধ্যে সুদ মওকুফের সিদ্ধান্তের বাস্তবায়ন-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন এসইসিতে জমা দিতে বলা হয়েছে।এর আগে ব্রোকারেজ হাউসগুলোকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।