ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের মূসক বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী এবং দোকানদার পর্যায়ে মূল্য সংযোজন করের পরিমাণ আগামী বছর থেকে বাড়ছে।আগামী অর্থবছর থেকে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী এবং দোকানদারদের এলাকাভেদে বছরে তিন হাজার, ছয় হাজার, নয় হাজার এবং ১২ হাজার টাকা মূসক দিতে হবে। এ ক্ষেত্রে পাইকারি ও খুচরা ব্যবসায়ের অন্য সব পর্যায়ে চার শতাংশ মূল্য সংযোজন ধরা হয়েছে।তবে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী প্রকৃত মূল্য সংযোজনের ভিত্তিতে কর দিতে আগ্রহ দেখাবেন তাঁদের ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। অবশ্য তাঁরা উপকরণ কর রেয়াতের সুযোগ পাবেন।বর্তমান অর্থবছরে এলাকাভেদে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী এবং দোকানদারদের দুই হাজার ৭০০, পাঁচ হাজার ৪০০, সাত হাজার ২০০ এবং নয় হাজার টাকা হারে মূসক দিতে হচ্ছে।