ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএমই ফাউন্ডেশন সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ব্যবসায়িক দক্ষতা বাড়াতে তাঁদের আইসিটি বা তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ নিয়েছে।এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ১২০ জন নারী উদ্যোক্তাকে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ১০ দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব উল ইসলাম। এতে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির ও উপমহাব্যবস্থাপক মো. মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।