ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সহায়তা দিতে নাসিব ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব) যৌথভাবে কাজ করবে।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।নাসিবের সহসভাপতি আহসান কবির এবং ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ফরিদুল ইসলাম, কয়েকজন নারী উদ্যোক্তা এবং উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই সমঝোতা চুক্তি নাসিবের ঋণগ্রহীতাদের দ্রুত ঋণ পেতে সহায়তা করবে। পাশাপাশি ব্র্যাক ব্যাংকও এর উদ্যোক্তাদের তুলনামূলক কম ফিতে নাসিবের সদস্য হওয়ার জন্য পরামর্শ দেবে। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানই নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনে একসঙ্গে কাজ করে যাবে।ব্র্যাক ব্যাংক এ পর্যন্ত দেশের এসএমই খাতে ১৩ হাজার কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। বিজ্ঞপ্তি।