ক্ষুদ্র মোড়কে উন্নত বীজ সরবরাহের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করতে ক্ষুদ্র মোড়ক (মিনি প্যাকেট) প্রবর্তন করতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে কৃষকের কাছে উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক প্রচারণামূলক এক কর্মশালায় এই অভিমত প্রকাশ করা হয়। ক্যাটালিস্টের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। স্বাগত বক্তব্য দেন ক্যাটালিস্টের ‘ইন্ডাস্ট্রি অ্যান্ড রুরাল সেক্টর’ গ্রুপের পরিচালক মুজিবুল হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লাল তীর সীড লিমিটেডের পরিচালক তাবিত এম আউয়াল, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এফ আর মালিক এবং অ্যাকশন ফর এন্টারপ্রাইজ (এএফই)আবাসিক প্রতিনিধি স্কট কিম্বল মেরিল।