ক্ষুদ্রঋণ থেকে অর্জিত আয় দিয়ে কক্সবাজারে জনজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা
কক্সবাজার জেলা সদরের কুতুবদিয়া পাড়ায় জনজ্ঞান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কোস্ট ট্রাস্ট ও উদ্দীপন নামের দুটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব ক্ষুদ্রঋণ কর্মসূচি থেকে অর্জিত আয় থেকে অর্থায়নের ম্যাধ্যমে এ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত বৃহস্পতিবার এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনজ্ঞান কেন্দ্র এবং ক্ষুদ্রঋণের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী সঞ্চালনা ও উদ্দীপনের নির্বাহী পরিচালক এমরানুল হক চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।সভায় কুতুবদিয়া পাড়ার জনগণের পক্ষে বক্তব্য দেন এম আক্তার কামাল। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, জিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, বেসরকারি সংস্থা বিএনএনআরসির নির্বাহী পরিচালক এ এইচ এম বজলুর রহমান, সিডিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ আউয়াল ও সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার। বিজ্ঞপ্তি।