ক্ষুদ্রঋণ বিষয়ে ডরেপর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা ডরেপর আয়োজনে রাজধানীর শেওড়াপাড়ায় সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ: দীর্ঘমেয়াদি পরিকল্পনা-প্রেক্ষিত পিকেএসএফ’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মহাব্যবস্থাপক গোলাম তৌহিদ। ডরেপর নির্বাহী কমিটির সহসভাপতি খন্দকার সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপমহাব্যবস্থাপক আকন্দ মো. রকিবুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ডরেপর কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, মহাসচিব এ এইচ এম নোমান, কেন্দ্রীয় সমন্বয়কারী বাবুল অধিকারী ও ডেস্ক ব্যবস্থাপক এ এস এম হুমায়ুন কবির, সিরাজগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক আলমগীর হোসেন ও চট্টগ্রামের ইলিয়াস পাহলান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন ক্ষুদ্রঋণের ক্রান্তিকাল চলছে। তাই ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাস্তবায়ন করতে হবে। বিজ্ঞপ্তি।