ক্ষুদ্রঋণ বিষয়ে শ্রীমঙ্গলে আদিবাসী উদ্যোক্তাদের নিয়ে তিন ব্যাংকের সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক যৌথ উদ্যোগে জেলার আদিবাসী সম্প্রদায়ের উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শেখ ইসমাইল হোসেন, এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের ইনচার্জ মো. ফারুক আহমদ।শ্রীমঙ্গলের চা-শিল্প শ্রমকল্যাণ দপ্তর মিলনায়তনে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক কে এম ওয়াহিদুল হক।মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ত্রিপুরা, খাসিয়া ও মণিপুরীসহ আরও কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের দুই শতাধিক কৃষি ও ক্ষুদ্রশিল্প উদ্যোক্তা যোগ দেন।