ক্ষুদ্রতম পেসমেকার এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক চিকিৎসা প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান মেট্রিক উদ্ভাবিত বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার-মিক্রা-সফলভাবে ইমপ্ল্যান্ট হয়েছে বাংলাদেশে। মিক্রার মাধ্যমে চুয়ান্ন বছর বয়সী আবু সোলায়মানের চিকিৎসা করা হয় অ্যাপোলো হাসপাতালে। মেডট্রনিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষুদ্রাকৃতির পেসমেকারের নানা দিক তুলে ধরেন ডাক্তার সামসমুন ওয়ার। তিনি বলেন, ‘লিডলেস পেসমেকারটি বসাতে সময় লাগে ১৫ মিনিট। এ জন্য দীর্ঘকালীন হাসপাতাল অবস্থানের দরকার হয় না।’ সংবাদ সম্মেলনে আরও অংশ নেন মেডট্রনিক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ফারুক আলম এবং অ্যাপোলো হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তার জামিল আহমেদ। বিজ্ঞপ্তি