ক্ষুধা নিরসনে জাতিসংঘের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব থেকে ক্ষুধা দূর করার লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্যনিরাপত্তাসংক্রান্ত উচ্চপর্যায়ের টাস্কফোর্সের সভায় গত শুক্রবার এ অঙ্গীকার করা হয়।সভায় ২৩টি জাতিসংঘ ও ব্রেটনউডস সংস্থার প্রধানেরা ‘জিরো হাঙ্গার চ্যালেঞ্জ’ বা ক্ষুধামুক্ত বিশ্ব নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারটি করেন। তাঁরা জাতিসংঘের নির্ধারিত দারিদ্র্য ও ক্ষুধাসংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের অভিপ্রায়ে কাজ করতে চান। ২০১৫ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের কথা। সভায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন সভাপতিত্ব করেন। খবর বাসস ও সিনহুয়ার।বিশ্বকে ক্ষুধামুক্ত করতে জাতিসংঘের মহাসচিব গত বছর ‘জিরো হাঙ্গার চ্যালেঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেন, যাতে খাদ্যনিরাপত্তা জোরদার হয়। তাঁর তালিকায় অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম একটি হলো খাদ্যনিরাপত্তা জোরদার করা।জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেরেস্কি বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে জাতিসংঘ সব ধরনের খাদ্যব্যবস্থাকে টেকসই করে তুলতে এবং অপচয় রোধের মাধ্যমে সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চায়। সেই সঙ্গে এই সংস্থা দরিদ্র মানুষের আয় ও উৎপাদনশীলতা দ্বিগুণ করতে চায়।’