কয়েক দিনে দিতে হবে বয়স্ক ভাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ বয়স্ক ভাতা এক দিনের পরিবর্তে কয়েক দিনে বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে সরকার এই ভাতা দেয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই চার ব্যাংকের প্রধান নির্বাহীদের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত জুন মাসের মাঝামাঝি সময়ে সোনালী ব্যাংকের ফেনী সদর উপজেলা শাখা থেকে বয়স্ক ভাতা সংগ্রহের সময় কবীর আহম্মদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।