কয়েকটি জেলা চেম্বার ও ব্যবসায়ী সমিতির ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সদস্য পাঁচটি জেলা চেম্বার ও ১০টি ব্যবসায়ী সমিতির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সোমবার এক সভা অনুষ্ঠিত হয়।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বক্তব্য দেন। অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।সভায় ফেনী চেম্বার, বাগেরহাট চেম্বার, ময়মনসিংহ চেম্বার, নীলফামারী চেম্বার ও সাতক্ষীরা চেম্বারের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।এ ছাড়া কালি প্রস্তুতকারক মালিক সমিতি, সিমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন, হর্টিকালচার প্রডিউসার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ক্রোকারিজ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।প্রসঙ্গত, বর্তমানে ৭৩টি জেলা চেম্বার ও ৩২৭টি খাতভিত্তিক অ্যাসোসিয়েশন এফবিসিসিআইয়ের অধিভুক্ত রয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, এফবিসিসিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০১২ সালের জন্য ১০৫টি সমিতি ও ৫৫টি চেম্বারকে সচিবালয়ের অস্থায়ী পাস দিয়েছে। অন্যান্য চেম্বার ও অ্যাসোসিয়েশনকে পর্যায়ক্রমে তা দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।