প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার কমিশনের ৫১৯তম সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপপরিচালক আবুল কালাম আজাদ। কমিটিকে ১০ দিনের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
৩০ শতাংশ হারে শেয়ার লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৭১৬ শতাংশ বৃদ্ধি পায়। একে ‘অস্বাভাবিক’ হিসেবে আখ্যা দেন বাজার বিশেষজ্ঞরা৷ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত হয়।