খন্দকার আসাদুল ইসলাম সিটি ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খন্দকার আসাদুল ইসলাম রিপন সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি সিটি ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সিটি ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ব্রোকারেজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।খন্দকার আসাদুল ইসলাম ইতিপূর্বে আইডিএলসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রিমিয়াম সিকিউরিটিজে যোগ দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বহুজাতিক কোম্পানি পেরিগ্রিন ক্যাপিটাল লিমিটেডে যোগ দেন। এ ছাড়া তিনি ইউনিয়ন ক্যাপিটালের মালিকানাধীন ব্রোকারেজ হাউস এসইএস কোম্পানিরও পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।