খসড়া বাজেট তিন মাস আগে উন্মুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের স্বার্থে অনুৎপাদনশীল খাতে বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উৎপাদনশীল খাতে অগ্রাধিকার দিয়ে ‘গণমুখী’ বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে বাজেটবিষয়ক নাগরিক মোর্চা। ২৫টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এই মোর্চার নেতারা  আরও বলেছেন, বাজেট ঘোষণার অন্তত তিন মাস আগে খসড়া বাজেট জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলন করে এমন কথাই বলেছেন সংগঠনগুলোর নেতারা।সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) চেয়ারপারসন মুস্তাফিজুর রহমান খান, সাক্ষরের চেয়ারপারসন শামসুন্নাহার আজিজ, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম প্রমুখ বক্তব্য দেন। নাগরিক মোর্চার নেতারা মনে করেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়াকে বিকেন্দ্রীভূত করে জেলা বাজেট বাস্তবায়ন এবং এর মাধ্যমে বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন ঘটানো প্রয়োজন।