খসড়া কোম্পানি আইন নিয়ে আইসিএবির আলোচনা
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গত মঙ্গলবার নতুন কোম্পানি আইনের খসড়া নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট পারভীন মাহমুদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন তানজীব-উল আলম। এ সময় বিআইসিএফের কর্মসূচি ব্যবস্থাপক মাসরুর রিয়াজ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সালাম ও মো. শাহদাত হোসেন, আইসিএবি কাউন্সিলের সদস্য আনোয়ারউদ্দিন চৌধুরী ও এ এস এম নাঈম। এ ছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এ কে চৌধুরী, এ কে এম রফিকুল ইসলাম, এম এ বারী, এ সি নাথ, এ কে গোলাম কিবরিয়া, মো. সাইফুল ইসলাম, এন আই চৌধুরী, মাহবুব আহমেদ সিদ্দিক প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বর্তমান কোম্পানি আইনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং কিছু কিছু ধারা বাতিলের সুপারিশ করেন। তাঁরা কোম্পানি আইন আধুনিকায়নের জন্য মতামত দেন।