খসড়া মূসক আইনের ওপর ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়া নিয়ে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে প্রস্তাবিত খসড়া আইনের বিভিন্ন দিক সম্পর্কে মতামত দেবেন বেসরকারি খাতের উদ্যোক্তারা।মূসক আইন সম্পর্কে মতামত দিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন বেসরকারি খাতের উদ্যোক্তারাই। ৪, ৭, ১০, ১২ ও ১৩ ডিসেম্বর এসব আলোচনা হবে। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার এবং এসএমই ফাউন্ডেশন ও অন্যান্য উ ৎ পাদক সমিতির নেতারা অংশ নেবেন।গত জানুয়ারি মাসে মূসক আইনের খসড়াটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি মতামত চাওয়া হয়। চলতি ২০১১-১২ অর্থবছর থেকেই এই আইন কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। তবে দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে যুগোপযোগী মূসক আইন কার্যকর করার চাপ রয়েছে।২১টি অনুচ্ছেদে ১৯৩টি শাখা রয়েছে প্রস্তাবিত মূসক আইনে। এসব অনুচ্ছেদের নিবন্ধন-প্রক্রিয়া, মূসক আরোপ, আমদানি পর্যায়ে মূসক, সরবরাহ পর্যায়ে মূসক, মূসক নির্ধারণ কৌশল, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।