খসড়ায় মত দেওয়ার সময় বাড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন (গঠন, নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১১-এর খসড়ার ওপর মতামত দেওয়ার সময় আগামী ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সচিবালয়ের ৩ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১২৩ নম্বর কক্ষে পরিচালক, বাণিজ্য সংগঠন বরাবর চিঠি পাঠিয়ে অথবা ০২-৭১৬১৬৭৯ নম্বরে ফোন করে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েব ঠিকানায় ([email protected]) ই-মেইলের মাধ্যমে মতামত দেওয়া যাবে। মতামত দেওয়ার জন্য আইনটির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ‘লেটেস্ট নিউজ অ্যান্ড কমেন্টস’ নামক পৃষ্ঠায় সংযোজন করা হয়েছে। সূত্র জানায়, ১৫০ বছরের পুরোনো বিদ্যমান সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০ বাতিল করে নতুন আইন প্রণয়নের এই উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে ২০ বছর ধরে এ আইন সংশোধনের কাজ চলছে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই আইনের খসড়ার ওপর মতামতের জন্য মাত্র সাত দিন সময় দিয়েছিল, যা ২০ সেপ্টেম্বর শেষ হয়। কিন্তু ওই সময়ের মধ্যে প্রস্তাবিত আইনটির খসড়ার ওপর একটি মতামতও আসেনি বলে সূত্র জানায়।