প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটকেরা জেলার আলুটিলা, রিছাং ঝরনা, দেবতা পুকুর, এদোশিরা মোনসহ বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন। খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক আবু তাহের এস অনন্ত ত্রিপুরা জানান, রমজান মাসে খাগড়াছড়িতে পর্যটক আসেনি। তবে ঈদের দিন থেকেই পর্যটকদের ভিড় লেগেই আছে। আগামী এক সপ্তাহ হোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। খাগড়াছড়ি জিপ মালিক সমিতির কন্ট্রোলার উজ্জ্বল দেব জানান, সোমবার ২০-২৫টি জিপ নিয়ে পর্যটকেরা ঘুরতে গেছেন।
খাগড়াছড়ি প্রতিনিধি