খাগড়াছড়ির রামগড়ে প্রাইম ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. নাদের খান গত বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ে ব্যাংকটির ১৪৬তম শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহমেদ কামাল খান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যো প্রো মারমা, রামগড় পৌরসভার মেয়র মো. শাহজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি