খাদ্য, কৃষি ও পোলট্রি শিল্পের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল সেমসের খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয় l সেমসের সৌজনে্য
রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল সেমসের খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয় l সেমসের সৌজনে্য

খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২য় ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’ শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। বসুন্ধরায় এটির পাশাপাশি আরও দুটি প্রদর্শনী আয়োজন করেছে সেমস। এগুলো হলো ‘২য় অ্যাগ্রোক্যাম বাংলাদেশ এক্সপো’ ও ‘২য় ইন্টারন্যাশনাল পোলট্রি অ্যান্ড লাইভ স্টক বাংলাদেশ এক্সপো’।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক এম এ মতিন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সহসভাপতি শওকত আলী সরকার।
প্রদর্শনীগুলোতে খাদ্য, পানীয়, কৃষি, পোলট্রির পণ্য এবং বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ প্রদর্শিত হচ্ছে। স্পেন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, থাইল্যান্ড, চীন, তুরস্ক, ভারত ও বাংলাদেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর স্টল সংখ্যা ১৬০টি।
এক বিজ্ঞপ্তিতে সেমস বলেছে, বাংলাদেশে খাদ্যশিল্প খাতকে সমৃদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ক্রেতা, পরিবেশক ও উদ্যোক্তারা কৃষির আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন। এটি বিদেশি প্রতিষ্ঠান ও বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরির একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এ প্রদর্শনী বাংলাদেশের খাদ্য শিল্প উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করে সেমস।
প্রদর্শনী উপলক্ষে সেমস গ্লোবাল ও বিসেফ ফাউন্ডেশন বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে একটি সেমিনারও আয়োজন করে। গতকাল বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনীগুলো আগামী শনিবার শেষ হবে। এগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।