খাদ্যনিরাপত্তা ও পানি ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যনিরাপত্তা, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সম্প্রতি ঢাকায় এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও ডেল্টা অ্যালায়েন্স বাংলাদেশ উইং যৌথভাবে ডাচ-ভিত্তিক পানি ও জলবায়ু তথ্যসেবা প্রতিষ্ঠানের সহায়তায় রাজধানীর এলজিইডি সম্মেলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পানিসম্পদসচিব কামরুন্নাহার খানম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফন্স হেনেকেন্স। কর্মশালায় সভাপতিত্ব করেন আইডব্লিউএমের নির্বাহী পরিচালক ও ডেল্টা অ্যালায়েন্স বাংলাদেশ উইংয়ের সমন্বয়ক এম মনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।