খাদ্যনিরাপত্তার জন্য সারের মজুদ জরুরি: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে সারের নিরাপদ মজুদ গড়ে তোলা জরুরি। শিল্পমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) আয়োজিত বার্ষিক সার ডিলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর তথ্য বিবরণীর।বিএফএর সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিসিআইসির চেয়ারম্যান মো. গোলাম রব্বানী, বিএফএর প্রধান উপদেষ্টা কফিলউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান হালিম শিকদার প্রমুখ বক্তব্য দেন।শিল্পমন্ত্রী বলেন, সুষ্ঠু সার সরবরাহের মাধ্যমে কৃষির ভিত্তি মজবুত করার লক্ষ্যে সরকার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি ও দ্বিতীয় আশুগঞ্জ সার কারখানা প্রকল্প নামে দুটি নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি বর্তমান সরকারকে কৃষকবান্ধব সরকার এবং সার ডিলারদের কৃষকবান্ধব ডিলার হিসেবে আখ্যায়িত করেন।সম্মেলনে সার ডিলাররা সুষ্ঠু সার ব্যবস্থাপনার জন্য বিএফএর পক্ষ থেকে ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন।