খাদ্যনিরাপত্তায় সমন্বিত উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনসংখ্যা প্রতিবছরই বাড়ছে। তবে কমছে চাষের জমি। এভাবে চললে একদিন চাষাবাদের জন্য কোনো জমি পাওয়া যাবে না। এতে দীর্ঘ মেয়াদে দেশের খাদ্যনিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়বে।বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন আশঙ্কার কথা বলেছেন। তবে তাঁরা খাদ্যনিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন।রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে গতকাল বুধবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী শাহিদা পারভীন। সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী।সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এ কাশেম ও জ্যেষ্ঠ গবেষক নারায়ণ চন্দ্র নাথ, ডিএসসিইর সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিএসসিইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।