খাদ্যশস্য কেনা নীতির পরিবর্তনের দাবি
ধান-চাল অর্থাৎ খাদ্যশস্য কেনায় সরকারের বিদ্যমান নীতি কৃষকের কোনো উপকারে আসছে না। এতে লাভবান হচ্ছেন দলীয় লোক, গ্রামের মহাজন ও মিলমালিকেরা। তাই ধান-চাল কেনা নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদ ও কৃষি বিশেষজ্ঞরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মঙ্গলবার ‘কৃষির সামনে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভার যৌথ আয়োজক বেসরকারি সংস্থা নাগরিক সংহতি, অক্সফাম, সিএসআরএল এবং গ্রো। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি অর্থনীতি সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এবং কৃষিবিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস, আলাউদ্দিন পি কে, প্রদীপ কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, অর্ধেক ঘরে তোলার পর ধান-চালের দাম ঠিক করে দেওয়া হচ্ছে। দরকার আসলে ফসল তোলার ১৫ দিন আগে দাম ঠিক করা। দাম ঠিক করার সময় উৎপাদন ব্যয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে না।
বিজ্ঞপ্তি।