খাদ্যে ভেজাল রোধে আইনের যথাযথ প্রয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা যাবে না। আইনের যথাযথ প্রয়োগ এবং স্যানিটারি ইন্সপেক্টর বা পরিদর্শকের পদ সৃষ্টি করে তাঁদের কাজে লাগাতে পারলেই স্থায়ীভাবে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গত শুক্রবার এক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত দেন। প্রস্তাবিত নিরাপত্তা খাদ্য আইন, ২০১৩-এর ওপর এ সভার আয়োজন করে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনের সভাপতি খসরু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ সিমিন হোসেন রিমি ও শাহীন মনোয়ারা হক, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুলতান আহমেদ সিদ্দিকী।