খাদ্যে স্বনির্ভরতা অর্জনে কৃষিজমি রক্ষার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের আবাসন ও অন্যান্য চাহিদা পূরণে প্রতিবছর এক লাখ হেক্টর আবাদি জমি কমছে। ৬০ শতাংশ কৃষিশ্রমনির্ভর আবাদি জমি কমে যাওয়া খাদ্যনিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিইবি ভবনে গতকাল এক সংবাদ সমেঞ্চলনে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।সংবাদ সম্মেলনে আইডিইবির নেতারা খাদ্যে স্বনির্ভরতা অর্জন করতে কৃষি জমি রক্ষায় পরিকল্পিত গ্রামীণ জনপদ নির্মাণের আহ্বান জানান। এতে আইডিবির সভাপতি এ কে এম এ হামিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান বক্তব্য দেন।