খান সাহাদাত ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খান সাহাদাত হোসেন সম্প্রতি ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি এ ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সাহাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ঢাকা ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি।