প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুমুখী প্রতিষ্ঠান খান’স অ্যান্ড খান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের মধ্যে ১ ফেব্রুয়ারি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে এই প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছে অ্যাডকম। খান’স অ্যান্ড খানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেন খান’স অ্যান্ড খানের চেয়ারম্যান খান মোহাম্মদ খালিদ হোসেন ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। অ্যাডকমের ডিরেক্টর শামসুন নাহার তারেক, খান’স অ্যান্ড খানের প্রজেক্ট ডিরেক্টর ফাইজুল হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি