খিলক্ষেত এলাকায় নতুন ২০০ করদাতাকে সনদপত্র প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কর অঞ্চল-৩-এর ব্যবস্থাপনায় নতুন কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যে এই সনদপত্র বিতরণ করা হয়। খিলক্ষেতে পল্লী উন্নয়ন বোর্ডের মিলনায়তনে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে নতুন করদাতাদের হাতে সনদপত্র তুলে দেন ঢাকার অতিরিক্ত কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিক। এ ছাড়া অতিরিক্ত কর কমিশনার রেজাউল করিম চৌধুরী ও যুগ্ম কর কমিশনার মাহবুবুর রহমান এবং ঢাকা কর অঞ্চল-৩-এর কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।