খুলনা চেম্বারের নতুন সভাপতি আমিনুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি হিসেবে কাজী আমিনুল হক পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ আসাদুর রহমান ও মো. সাইফুল ইসলাম। চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা তাঁদের নির্বাচিত করার পর সম্প্রতি তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৮ ডিসেম্বর চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ১৬ জন ভোটার কার্যনির্বাহী পরিষদের ২১টি পদে পরিচালক নির্বাচন করেন। নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন: মো. ওমর ফারুক, আবুল বাসার পাটোয়ারী, এম এ মতিন, শেখ মাহবুবুর রহমান, কাজী মাসুদুল ইসলাম, এস এম ওবায়দুল্লাহ, মো. হাফিজুল ইসলাম, মো. এমদাদুল হক খালাসী, মো. তোফাজ্জেল হোসেন, মো. সিরাজুল হক, মো. মোশাররফ হোসেন, মো. মোস্তফা জেসন, শেখ মো. গাউসুল আজম, এস এম খালিদ হোসেন, মো. আমিনুল ইসলাম, খান সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ও এস এম নজরুল ইসলাম।