খুলনা চেম্বারের নির্বাচন হবে ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার নির্বাচন বোর্ডের এক সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর পরিচালনা পর্ষদের এবং ২২ ডিসেম্বর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।এ ছাড়া নির্বাচনে ভোটার হতে হলে আগামী ২০ অক্টোবরের মধ্যে সদস্যদের হালনাগাদ চাঁদা পরিশোধ করতে বলা হয়েছে।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা এবং ১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এ বছর সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাফর ইমাম নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মকবুল হোসেন ও ইসরাইল হোসেন।খুলনা চেম্বারের প্রশাসক সত্যেন্দ্র কুমার সরকার বলেন, ‘নির্বাচন বোর্ড তাদের দায়িত্ব পালন করছে। আশা করছি, সবার সহযোগিতায় নির্দিষ্ট তারিখে খুলনা চেম্বারের নির্বাচন সুসম্পন্ন হবে।’মো. জাফর ইমাম প্রথম আলোকে বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবেই সব কাজ এগিয়ে চলছে।’